এ লক্ষ্যে ব্যাংকটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সংস্থাটি। মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) সামসুল হক সুফিয়ানী ও বিআরইবির পরিচালক (আর্থিক মনিটরিং-উত্তরাঞ্চল) মো. মাসুদ পারভেজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, চুক্তির আওতায় বিআরইবির অধীন সব পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক দেশজুড়ে থাকা কমিউনিটি ব্যাংকের সব শাখা-উপশাখার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ উপায়ে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন।
অনুষ্ঠানে বিআরইবি সদস্য (অর্থ) ও যুগ্ম সচিব মিলিয়া শারমিন, নিয়ন্ত্রক (অর্থ ও হিসাব) মো. ইদ্রিস, বোর্ড সচিব শারমিন মাহমুদ এবং পরিচালক (অর্থ) মো. জিয়া উদ্দিন ও হিমেল পাল উপস্থিত ছিলেন। এছাড়া কমিউনিটি ব্যাংকের পক্ষে ছিলেন হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. তানজীম মোর্শেদ ভূঁইয়া; করপোরেট ব্যাংকিং ডিভিশনের ইউনিট হেড সুজাত হক; চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শরিফুল ইসলাম কাদির; হেড অব এডিসি অ্যান্ড হেড অব এমডিস কো-অর্ডিনেশন টিম মামুন উর রহমান এবং ক্যাশ ম্যানেজমেন্ট টিমের তুহিনুল ইসলাম ও নিশিত কান্তি সরকার।










