রূপালী ব্যাংক পিএলসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪-এ স্টেকহোল্ডারদের সমন্বয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিজিলেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স বিভাগের সার্বিক নির্দেশনায় এবং জোনাল অফিস ঢাকা উত্তর-পশ্চিমের তত্ত্বাবধানে জোনাল অফিসের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মো. নোমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জিএম সালামুন নেছা এবং ডিজিএম ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা প্রবীর কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনাল অফিস ঢাকা উত্তর-পশ্চিমের ডিজিএম মো. মুক্তার হোসেন।