মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের অঙ্গনা এবং জেন হেলথ থ্রিসিক্সটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। সম্প্রতি এ উপলক্ষে অনুষ্ঠানে এমটিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং বিভাগের মো. শাফকাত হোসেন, হেড অব রিটেইল সেগমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজির তাহসিন তাহের ও  জেন হেলথ ৩৬০-এর পক্ষ থেকে ডিরেক্টর (অপারেশন) কায়নাত খান, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাজমুস সাকিব। চুক্তি অনুযায়ী জেন হেলথ থ্রিসিক্সটি এবং এমটিবি স্বাস্থ্যসেবা খাতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উদ্ভাবনী আর্থিক সমাধানগুলো তৈরি করতে একসঙ্গে কাজ করবে।