মডেল ওয়াই ও মডেল থ্রি ভ্যারিয়েন্টের গাড়ির দাম বাড়িয়েছে টেসলা। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও কানাডায় এর দাম বাড়ানো হয়েছে প্রায় ৩০০ ডলার করে। বছরের শুরুতেই একবার দাম কমানোর পরে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর দাম বাড়াল টেসলা। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি মডেল ওয়াই ও মডেল ৩ বিদ্যুচ্চালিত যানবাহনের প্রাইস পয়েন্ট ২৫০ ডলার বাড়িয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটের তথ্যে এমন চিত্র দেখা গেছে। দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো এমন পরিস্থিতি দেখা গেল। যদিও এর আগে বেশ কয়েকবার এসব গাড়ির দাম বাড়ানোর চিত্র দেখা যায়।
চীনে ইলোন মাস্কের মালিকানাধীন টেসলার এসব ভ্যারিয়েন্টের দাম বেড়েছে ২ হাজার ইউয়ান। ওয়েবসাইটের তথ্যে এমন চিত্র দেখা গেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দুই বছরের মধ্যে সবচেয়ে কম আয়ের পর এমন সিদ্ধান্ত নিল টেসলা। তাছাড়া চাহিদা বাড়াতে ও ক্রমবর্ধমান প্রতিযোগিতা কমানোর জন্য তীব্রভাবে দাম কমানোর পরে বাজার অনুমান করতে ব্যর্থ হওয়াও এমন সিদ্ধান্ত নেয়ার একটি কারণ।
বিশ্বব্যাপী বেশকিছু বাজারে জানুয়ারিতে গাড়ির দাম কমিয়ে নিয়ে আসে টেসলা। যুক্তরাষ্ট্রে ফোর্ড মোটরের মতো প্রতিযোগীদের তুলনায় খানিকটা এগিয়ে থাকতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি তারা দ্বিতীয় বৃহত্তম বাজারে বিওয়াইডি কোংয়ের মতো চীনা গাড়ি প্রস্তুতকারকদের সঙ্গে সংযোগ করার চেষ্টা করে টেসলা।
প্রতিষ্ঠানটি ইভিতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ও জাপানের বড় বড় গাড়ি নির্মাতা থেকে এগিয়ে থাকতে সক্ষম হয়েছে। তারা স্টিকার মূল্য কমিয়ে ইভির পথ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু চীনা গাড়ি প্রস্তুতকারকরা এখনো এ পথে নেতৃত্বের অবস্থানে এগিয়ে যাচ্ছে এবং অন্যরা কম দামের সুবিধা নিয়ে আসছে।
মাস্ক গত মাসে একবার ইঙ্গিত দিয়েছিলেন দুর্বল অর্থনীতিতে মুনাফার চেয়ে বিক্রি প্রবৃদ্ধিকে বেশি অগ্রাধিকার দেবে টেসলা। কানাডায় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি তাদের পারফরম্যান্স ক্রসওভার মডেল ৩ এবং মডেল ওয়াইয়ের দাম বাড়িয়েছে প্রতিটি ৩০০ ডলার করে। জাপানে মডেল ৩-এর শুরুর দাম বাড়ানো হয়েছে ৩৭ হাজার ইয়েন।










