দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে আর্থিক সেবায় মার্কেট-লিডিং সলিউশনস ও পরামর্শ সেবাদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাইক্রোসেভ এবং ব্র্যাক ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং মাইক্রোসেভের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর গ্রাহাম এ এন রাইট। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং মাইক্রোসেভ গ্লোবাল কনসাল্টিং পিটিই লিমিটেডের বাংলাদেশ অপারেশনসের ম্যানেজার এম কে এম ওয়াহিদ উদ্দীন প্রমুখ।