তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দশম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মাননা পেয়েছে তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠান। রাজধানীর হোটেল শেরাটন, ঢাকায় গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বিজয়ীদের হাতে সম্মানা স্মারক তুলে দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান।

এবারের আইসিটি অ্যাওয়ার্ডে ‘আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে অগমেডিক্স বাংলাদেশ। দারাজ বাংলাদেশ লিমিটেড পেয়েছে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ পুরস্কার। ‘আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে প্রগতি সিস্টেমস লিমিটেডের পণ্য ‘ট্যালিখাতা’।

ডিজিটাল প্রযুক্তি উদ্যোক্তা আম্বারীন রেজা ‘আইসিটি ওম্যান অব দ্য ইয়ার’ ও বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ডিজিটাল মোবিলিটি খাতে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে ‘পাঠাও’। এছাড়া বেসিসের সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুর পেয়েছেন ‘আইসিটি পাইওনিয়ার অ্যাওয়ার্ড’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দশম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মাননা পেয়েছে তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠান। রাজধানীর হোটেল শেরাটন, ঢাকায় গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বিজয়ীদের হাতে সম্মানা স্মারক তুলে দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান।

এবারের আইসিটি অ্যাওয়ার্ডে ‘আইসিটি সলিউশন প্রোভাইডার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে অগমেডিক্স বাংলাদেশ। দারাজ বাংলাদেশ লিমিটেড পেয়েছে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ পুরস্কার। ‘আইসিটি স্টার্টআপ অব দ্য ইয়ার’ সম্মাননা পেয়েছে প্রগতি সিস্টেমস লিমিটেডের পণ্য ‘ট্যালিখাতা’।

ডিজিটাল প্রযুক্তি উদ্যোক্তা আম্বারীন রেজা ‘আইসিটি ওম্যান অব দ্য ইয়ার’ ও বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে ডিজিটাল মোবিলিটি খাতে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি পেয়েছে ‘পাঠাও’। এছাড়া বেসিসের সাবেক সভাপতি একেএম ফাহিম মাশরুর পেয়েছেন ‘আইসিটি পাইওনিয়ার অ্যাওয়ার্ড’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ‘দশম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড ২০২৫’-এ সম্মাননা পেয়েছে তিন ব্যক্তি ও চার প্রতিষ্ঠান। রাজধানীর হোটেল শেরাটন, ঢাকায় গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বিজয়ীদের হাতে সম্মানা স্মারক তুলে দেন।