তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গতকাল যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে। এ উপলক্ষে তিতাস গ্যাসের পক্ষ থেকে পেট্রোবাংলায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এ সময়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।