সরকারের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ছাতক প্লান্টে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হয়। গতকাল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি লাফার্জহোলসিম বাংলাদেশের সিইও মোহাম্মদ ইকবাল চৌধুরীর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী এমপিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ
সরকারের গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৩ পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।










