আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারা অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সবার অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে ছয়টি এজেন্ট ব্যাংকিং আউটলেট ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা ও ছয়টি এজেন্ট আউটলেটের পার্টনাররা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। আউটলেটগুলো হলো, মেসার্স খোকন এন্টারপ্রাইজ, মেসার্স সাগর ট্রেডার্স, মেসার্স সরদার স মিল, মেসার্স ফটিক মণ্ডল সুপার মার্কেট, মাস্টার লাইব্রেরি, মিরাজুল পোল্ট্রি ফার্ম।