উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজধানীর মিরপুরে অবস্থিত সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬। সম্প্রতি অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ানের অধ্যক্ষ কর্নেল ড. মো. শাহাদাৎ হোসেন সিকদার (অব.)। প্রধান অতিথি ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানটির পরিচালক মো. ওয়াদুদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক নূর ই আলম আজাদ, জাকিয়া ইসলাম, বেগম রোকেয়া, হুরিয়া জামিল এবং সাউথ এশিয়ানের সাবেক সিনিয়র শিক্ষিকা খাদিজা সুলতানা। মাঘের শিশির ভেজা সকালে কোমলমতি ছাত্রছাত্রীদের দৃষ্টিনন্দন প্যারেড ডিসপ্লে মুগ্ধ করে উপস্থিত সবাইকে। জ্ঞানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, দৌড়, আদিবাসী নৃত্য এবং বাস্তব প্রেক্ষাপট বিবেচনায় শিশুদের যেমন খুশি তেমন সাজো পর্ব ছিল মনে রাখার মতোই। অনুষ্ঠানের শেষাংশে ছিল মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। —বিজ্ঞপ্তি
সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের চোখ ধাঁধানো আয়োজন
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রাজধানীর মিরপুরে অবস্থিত সাউথ এশিয়ান স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৬।










