রাজধানীর একটি হোটেলে সম্প্রতি ‘টাউন হল মিটিং ২০২৬’ শীর্ষক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ‘হরাইজনস—রিডিফাইনিং ফিউচার’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে ব্যাংকের সব শাখাপ্রধান এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা অংশগ্রহণ করেন। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্মেলনে সভাপতির বক্তব্যে ব্যাংকের এমডি রিয়াদ মাহমুদ চৌধুরী বলেন, ‘টেকসই প্রবৃদ্ধি অর্জনে সবার সক্রিয় অংশগ্রহণ, আন্তরিকতা ও সমন্বিত প্রয়াস জরুরি।’ পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমে যথাযথভাবে শরিয়াহ পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত সেবা নিশ্চিতের মাধ্যমে ব্যাংকের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মো. সিদ্দিকুর রহমান। মতবিনিময় পর্বে ব্যবসায়িক অগ্রগতি, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।









