দক্ষিণ কোরিয়ায় এলপিজিচালিত একমাত্র স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) হলো রেনোঁর কিউএমসিক্স। ২০১৯ সালে যাত্রা করা গাড়িটির বিক্রি সংখ্যা লাখে পৌঁছেছে। প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে প্রতি ১০টি কিউএমসিক্স গাড়ির মধ্যে সাতটিই ছিল এলপিজি মডেলের। রেনোঁর গাড়িটির সফলতার পেছনে প্রধান কারণ জ্বালানি খরচে সাশ্রয়। যদিও গ্যাসোলিনচালিত গাড়ি প্রতি লিটারে ১২ কিলোমিটার যায়, যেখানে এলপিজিচালিত গাড়ি প্রতি লিটারে যায় ৮ দশমিক ৭ কিলোমিটার। কিন্তু জ্বালানি খরচ কম হওয়ার কারণে গ্যাসোলিন মডেলের চেয়ে খরচ ২০ শতাংশ কম হয়। দ্য কোরিয়া হেরাল্ড
রেনোঁর কিউএমসিক্স বিক্রি লাখে পৌঁছেছে
দক্ষিণ কোরিয়ায় এলপিজিচালিত একমাত্র স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) হলো রেনোঁর কিউএমসিক্স।










