‘ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫’ পেলেন ৭ লেখক। চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আজ দুপুরে লেখকদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
২০২৫ সালে বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলায় প্রকাশিত বইয়ের জন্য এ সাহিত্য পুরস্কার দেয়া হয়েছে।
পুরস্কারপ্রাপ্ত কবি ও সাহিত্যিকরা হলেন কবিতায় আব্দুল হাই শিকদার, শিশুসাহিত্যে যৌথভাবে আমীরুল ইসলাম ও মাহবুবা চৌধুরী। কথাসাহিত্যে সাদাত হোসাইন, প্রবন্ধে মাহবুব আজিজ, প্রথম বই শাখায় দিদারুল আলম এবং সাহিত্যে তারুণ্যের পুরস্কার পেয়েছেন শানারেই দেবী শানু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। অতিথি ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, অন্যদিন সম্পাদক মাযহারুল ইসলাম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও আনন্দ আলো সহসম্পাদক রাজু আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।










