বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের আয়োজনে “ড্রিমল্যান্ড চায়না-বাংলাদেশ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার ২২তম আসর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের সংস্কৃতি ও শিক্ষা সচিব লিয়েন ইউয়ি। বিসিএফসির সভাপতি এএসএম কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ সেন্টারের সাধারণ সম্পাদক এইচএম জাহাঙ্গীর আলম রানা। বিসিএফসির শিশুবিষয়ক সম্পাদক মো. নাহিদ ইউসুফের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিসিএফসির সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান।