অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসি সম্প্রতি আর্থিক সাক্ষরতা দিবস পালন করেছে। বনানীর প্রিন্সিপাল শাখায় এ উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে গ্রাহকদের আমানত, ঋণ ও কোম্পানির অন্যান্য পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয়। আইনি দিক যাচাই করে যথাযথ ডকুমেন্টেশনসহ কীভাবে ঋণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তা তুলে ধরা হয়। অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির ডিপোজিট মোবিলাইজেশন বিভাগের প্রধান আবু শোফিয়ানসহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।