আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ওরিয়ন ফার্মা সম্প্রতি নারী কর্মীদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান বক্তা ছিলেন অভিজ্ঞ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের গাইনিকোলজিস্ট এবং অবস অ্যান্ড গাইনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সেহেরীন এফ সিদ্দিকা। ওরিয়নের পরিচালক আরজুদা করিম, ওরিয়ন ফার্মা লিমিটেডের এমডি জেরিন করিম, সেলস এবং মার্কেটিংয়ের নির্বাহী পরিচালক এসএম নূর হোসেন প্রমুখ সেমিনারে উপস্থিত ছিলেন।