ওয়ান ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই, চট্টগ্রামের প্রশাসনিক ভবনে বিদ্যমান শাখা স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) জয়েন্ট সেক্রেটারি ও মহাব্যবস্থাপক (অর্থ ও বাজেট) ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন। অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু জাফর মো. সালেহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওয়ান ব্যাংক ও বেজার মধ্যে চুক্তি সই
ওয়ান ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটির (বেজা) সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, মিরসরাই, চট্টগ্রামের প্রশাসনিক ভবনে বিদ্যমান শাখা স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।










