বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) উদ্যোগে ‘পারফরম্যান্স ইভ্যালুয়েশন অব স্টেট ওন্ড কমার্শিয়াল ব্যাংক অ্যান্ড স্পেশালাইজড ব্যাংকস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী ছাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ও পরিচালক (গবেষণা, উন্নয়ন ও কনসালট্যান্সি) ড. আশরাফ আল মামুন। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান।

সেমিনারে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মো. মহব্বত হোসেন, সিআইপিএ, সিএসএসএ। গবেষণা দলে অন্যান্যের মধ্যে রয়েছেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক ড. মো. মোশাররেফ হোসেন; সোনালী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ্র দাশ; বেসিক ব্যাংক লিমিটেডের উপমহাব্যবস্থাপক সাইদুর রহমান। 

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিআইবিএমের সুপারনিউমারারি প্রফেসর মো. আলী হোসেন প্রধানিয়া, বিআইবিএমের সুপারনিউমারারি প্রফেসর মো. আব্দুস সালাম এইচএফএফ, সোনালী ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা 

পরিচালক মো. আফজাল করিম; প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান। —বিজ্ঞপ্তি