সাউথইস্ট ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোম ও মঙ্গলবার (৪ ও ৫ মার্চ) তেজগাঁওয়ে বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি চারটি সেশনে সাজানো হয়। প্রথম সেশনটি গত সোমবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়। এদিন বিকাল ৩ টায় দ্বিতীয় সেশনে আর্কিটেকচার, ইইই, ফার্মেসি এবং টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানানো।
মঙ্গলবার বেলা ১১ টায় তৃতীয় সেশনে বাংলা (বিএ এবং এমএ), ইংরেজি (বিএ এবং এমএ), অর্থনীতি (বিএসএস এবং এমডিএস) এবং আইন (এলএলবি এবং এলএলএম) বিভাগের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
সকল অধিবেশনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নটরডেম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হযরত আলী, সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. আ.ন.ম. মেশকাত উদ্দিন, সাউথইস্ট ইউনিভার্সিটির রেজিস্টার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ (অব.), বুয়েটের সিএসই বিভাগের সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার ড. লিও জেমস পেরেরা, প্রফেসর ড. এহসানুল কবির, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আসাদ হোসেনসহ অনেকে। বিজ্ঞপ্তি










