জাপানি ভোক্তারা ৩০ হাজার ৯টি খাদ্য ও পানীয় পণ্যের মূল্য বাড়ার সম্মুখীন হচ্ছেন। খুচরা বিক্রেতারা তাদের মুনাফা রক্ষার জন্য ব্যয় বাড়িয়েছে। তেইকোকু ডাটাব্যাংক লিমিটেড নামের একটি ক্রেডিট গবেষণা সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সংস্থাটি পুরো বছরের জন্য প্রায় ৩৫ হাজার আইটেমের মূল্য বাড়ার পূর্বাভাস দিয়েছে। তারা আরো বলেছে অক্টোবরে সবচেয়ে বেশি মূল্য বাড়বে বলে আশা করা হচ্ছে। পরিবারগুলোর ওপর অতিরিক্ত বোঝার কারণে ক্রয়ক্ষমতা কমছে। ফলে কোম্পানিগুলোর পক্ষে এত দ্রুততার সঙ্গে দাম বাড়ানোর সম্ভাবনা কম। যদি তা করা হয় তাহলে সাধারণ মানুষের চাহিদা আরো কমাতে পারে। ক্রমবর্ধমান বিদ্যুৎ ও শ্রম ব্যয়ের পাশাপাশি দুর্বল ইয়েনের জন্য আমদানির মূল্য বেড়ে যাওয়ার মতো কারণগুলো আরো মূল্যবৃদ্ধির দিকে পরিচালিত করবে। আগামী অক্টোবরে প্রায় ৩ হাজার ৭১৬টি আইটেমের দাম বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গবেষণা জরিপটি খাদ্য ও পানীয় শিল্পের ১০৫টি তালিকাভুক্ত ও ৯০টি নন-লিস্টেড কোম্পানির মূল্য নির্ধারণের তথ্য দিয়ে করা হয়েছে। দ্য জাপান টাইমস
জাপানে বছরের শেষ নাগাদ খাদ্যদ্রব্যের দাম বাড়বে
জাপানি ভোক্তারা ৩০ হাজার ৯টি খাদ্য ও পানীয় পণ্যের মূল্য বাড়ার সম্মুখীন হচ্ছেন। খুচরা বিক্রেতারা তাদের মুনাফা রক্ষার জন্য ব্যয় বাড়িয়েছে।










