এতে উদ্যোক্তা, গ্রাহক ও স্থানীয় অংশীদাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আর্থিক জ্ঞান সম্পর্কে ধারণা লাভ করেন।
ইউনাইটেড ফাইন্যান্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সচেতনতা সেশনে আর্থিক সাক্ষরতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। বিশেষ করে নিরাপদ ও দায়িত্বশীল ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেয়া হয়।
প্রতিষ্ঠানটি দাবি করছে, অংশগ্রহণকারীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণ প্রমাণ করে যে নিরাপদ আর্থিক লেনদেন এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থার প্রতি জনগণের সচেতনতা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে।
ইউনাইটেড ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সব অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ ব্যাংক সারা দেশে আর্থিক সাক্ষরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ জাতীয় উদ্যোগ মানুষের আর্থিক জ্ঞানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের দিকনির্দেশনা ও উদ্যোগ থেকে আমাদের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়মিতভাবে উপকৃত হচ্ছে।’
উল্লেখ্য, আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে প্রতি বছর মার্চের প্রথম সোমবার আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়।










