ভোক্তা সাধারণের সুবিধার্থে ক্রমাগত মানসম্পন্ন নিত্যনতুন পণ্য বাজারে আনছে শিল্পপ্রতিষ্ঠান টি কে গ্রুপ। এরই ধারাবাহিকতায় এ প্রতিষ্ঠান বাজারে নিয়ে এল পুষ্টি মার্জারিন ও ডলসি ভিটা মার্জারিন, যা বিভিন্ন প্যাক সাইজে পাওয়া যাচ্ছে। এছাড়া যাত্রা শুরু করেছে পুষ্টি স্পেশাল ঘি। গতকাল কারওয়ান বাজারের গ্রুপের প্রধান কার্যালয়ে এ তিন পণ্য উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টি কে গ্রুপের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ মোফাচ্ছেল হক, পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড অপারেশন) মোহাম্মদ শফিউল আতহার তসলিম প্রমুখ।