২০২৩ সালে বিশ্বসেরা বিমানবন্দরের তালিকা করেছে এভিয়েশনবিষয়ক ওয়েবসাইট স্কাইট্র্যাক্স। এতে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। গত বছর শীর্ষস্থান দখল করা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর নেমে এসেছে দ্বিতীয় স্থানে। বিমানবন্দর যাচাইয়ে সবচেয়ে বিশ্বস্ত প্লাটফর্ম স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস। যাত্রীদের বিমানবন্দর অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে বার্ষিক এ রÅvংকিং করা হয়। ২০২৩ সালের রÅvংকিংয়ে ভালো অবস্থান রয়েছে স্কাইট্র্যাক্সের। দেশটির চারটি বিমানবন্দরই শীর্ষ ২০-এ জায়গা করে নিয়েছে। হানেদা হিসেবে পরিচিত টোকিও ইন্টারন্যাশনালের অবস্থান তৃতীয়। শীর্ষ ১০-এ জায়গা নেয়া অন্য বিমানবন্দরগুলো হচ্ছে সিউল, প্যারিস, ইস্তানবুল, মিউনিখ, জুরিখ ও মাদ্রিদ। দ্য ন্যাশনাল
বিশ্বসেরা বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গি
২০২৩ সালে বিশ্বসেরা বিমানবন্দরের তালিকা করেছে এভিয়েশনবিষয়ক ওয়েবসাইট স্কাইট্র্যাক্স।










