প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের সেমিস্টার ডে ২০২৪ উদযাপন করা হয়েছে। গতকাল গুলশান ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। নবীন ও প্রবীণ ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার, ইংরেজি বিভাগের হেড, ইউনিভার্সিটির প্রক্টর ও ওই বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।