আদজি ট্রিমসের ব্যবস্থাপনা পরিচালক এবং ঐক্য পরিষদের প্যানেল নেতা মো. শাহরিয়ার ২০২৪-২৬ মেয়াদে বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) নির্বাচিত সভাপতি হতে যাচ্ছেন।
গতকাল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত নির্বাচনে ঐক্য পরিষদ প্যানেল ঢাকা ও চট্টগ্রাম থেকে ১৪টি পরিচালক পদে নির্বাচিত হয়েছে এবং প্রতিদ্বন্দ্বী অ্যাক্টিভ মেম্বারস ইউনিয়ন প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সাতজন পরিচালক। ঐক্য পরিষদ প্যানেল নেতা শাহরিয়ার ২৫৭ ভোট পেয়েছেন, যা ছিল দ্বিতীয় সর্বোচ্চ। একই প্যানেলের প্রার্থী মো. মনিরুজ্জামান মোল্লা পেয়েছেন সর্বোচ্চ ২৮৬ ভোট।
এদিন সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রাজ্জাকুল ইসলাম। —বিজ্ঞপ্তি










