শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও চাকরির বাজার সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) একটি ক্যারিয়ারটক সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি মিরপুরে বিআইবিএমের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে কথা বলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ রিস্ক অফিসার আহমেদ রশীদ জয়, হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ ও ব্র্যাক ব্যাংকের হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিং রিশাদ হোসেন। এ সময় বিআইবিএমের ডিরেক্টর জেনারেল ড. মো. আখতারুজ্জামান, ডিএসবিএমের ডিরেক্টর মো. নেহাল আহমেদ ও প্রতিষ্ঠানটির অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস এবং বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন।