দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) সম্প্রতি টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনকে টেলিকম খাতে দেশের সর্বপ্রথম সাসটেইনেবিলিটি লিংকড লোন (এসএলএল) দিয়েছে। এ প্রকল্পে একক সহযোগী হিসেবে কাজ করেছে এইচএসবিসি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোন লিমিটেডের প্রধান নির্বাহী ইয়াসির আজমান ও এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মো. মাহবুব উর রহমান আনুষ্ঠানিকভাবে এ-সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ উদ্যোগ গ্রামীণফোনের জলবায়ুসংক্রান্ত উদ্যোগ ও পরিবেশগত দায়বদ্ধতাকে আরো শক্তিশালী করবে। টেকসই অর্থায়নভিত্তিক সুবিধাটি ২০১৯ সালের বেজলাইন অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে স্কোপ ১ ও স্কোপ ২ নির্গমন উল্লেখযোগ্য হারে হ্রাস করে গ্রামীণফোনের লক্ষ্য অর্জনে সহায়ক হবে। পাশাপাশি লেড-অ্যাসিড ব্যাটারি ও নেটওয়ার্ক সরঞ্জামসহ শতভাগ ই-ওয়েস্ট পুনর্ব্যবহার ধারাবাহিকভাবে নিশ্চিত করবে। —বিজ্ঞপ্তি