হাজী আহমেদ ব্রাদার্স সিকিউরিটিজ লিমিটেড (এইচএবিএসএল) ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে প্যানেল ব্রোকার-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্যানেল ব্রোকিং সেবা ছাড়াও যদি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করতে চায়, সেক্ষেত্রে এইচএবিএসএল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে এ সেবা দেবে। সম্প্রতি এইচএবিএসএলের গুলশানের করপোরেট কার্যালয়ে আইসিএবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী ও এইচএবিএসএলের চেয়ারম্যান রাকিব মোহাম্মদ ফখরুল (রকি) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি