এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ৩৪ শীর্ষ ব্যবসায়িক অংশীদারকে ‘বেস্ট বিজনেস পার্টনার অ্যাওয়ার্ডস ২০২৬’ শীর্ষক সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ জসিম উদ্দিন।
শিল্প গ্রুপটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারিতে যাত্রার এক বছরের মধ্যেই আকিজ এগ্রো ফিড দেশের ফিড শিল্পে এক অভূতপূর্ব নজির স্থাপন করেছে। প্রতিষ্ঠানটি গবাদিপশু, পোলট্রি ও মৎস্য—এ তিন খাতে মোট ৬৭টি পণ্য নিয়ে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি ও সিইও শেখ জসিম উদ্দিন বলেন, ‘ব্যবসায়িক অংশীদারদের অক্লান্ত পরিশ্রম ও বিশ্বাস আকিজ এগ্রো ফিডকে স্বল্প সময়ের মধ্যে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত করেছে। এ পুরস্কার তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক।’
আকিজ এগ্রো ফিড লিমিটেডের সিইও এটিএম হাবিব উল্লাহ বলেন, ‘আমাদের লক্ষ্য আগামীতে দেশের খামারি সমাজকে স্বাবলম্বী করা, উৎপাদনে নতুন মাত্রা যোগ করা এবং আকিজ এগ্রো ফিডকে লাইভস্টক শিল্পে একটি বিশ্বস্ত নাম হিসেবে তুলে ধরা। সেই সঙ্গে ব্যবসায়িক অংশীদারদেরও নিজ নিজ ব্যবসার ধারাবাহিকতা ও উৎকর্ষ বজায় রাখতে অনুপ্রাণিত করা।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (কনজিউমার মার্কেট ক্লাস্টার) সাবিহা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।










