ইসলামী ব্যাংক বাংলাদেশ ২০২২-২৩ অর্থবছরে ব্যাংক খাতে ব্যাংকিং অ্যাপ ‘সেলফিন’ ব্যবহারের মাধ্যমে ঢাকা ওয়াসার সর্বোচ্চ বিল সংগ্রহে প্রথম পুরস্কার অর্জন করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ঢাকা ওয়াসা আয়োজিত বিল কালেকশন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন। ঢাকা ওয়াসার এমডি ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান এতে সভাপতিত্ব করেন।