হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের গ্র্যান্ড মার্কেট হলে সবজি প্যাক করছেন এক বিক্রেতা। এক বছরের মধ্যে পশ্চিম ইউরোপের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আশা থাকলেও মধ্য ইউরোপে মূল্যস্ফীতি আরো প্রলম্বিত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সাম্প্রতিক উপাত্তে দেখা গেছে, রোমানিয়া যেখানে ১৬ শতাংশ মূল্যস্ফীতি দেখছে সেখানে হাঙ্গেরিতে তা ২০ শতাংশ ছাড়িয়ে গেছে। যদিও উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক ১ থেকে ৪ শতাংশে রাখার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছিল। সেপ্টেম্বরে হাঙ্গেরিতে রুটি ও পনিরের দাম বছরওয়ারি ৭০ শতাংশ বেড়েছে। পোল্যান্ডে চিনির দাম বেড়েছে ৫০ শতাংশ। —রয়টার্স