চলতি বছরের প্রথম প্রান্তিকে সুইস ব্যাংক ইউবিএস গ্রুপের নিট মুনাফা ৫২ শতাংশ কমেছে। প্রতিদ্বন্দ্বী ক্রেডিট সুইস অধিগ্রহণের পরিপ্রেক্ষিতে বড় আকারের আইনি ও অর্থনৈতিক ধাক্কা সামলাতে হচ্ছে ব্যাংকটিকে। গতকাল এক বিবৃতিতে ইউবিএস জানায়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ১০৩ কোটি ডলার। ১৫ বিশ্লেষকের এক প্রাক্কলনে যেখানে ১৭১ কোটি ডলার নিট মুনাফার পূর্বাভাস দেয়া হয়েছিল। রয়টার্স