ব্যবহারকারীদের স্মার্টফোনে তোলা ছবিকে সবার সামনে তুলে ধরতে নতুন ক্যাম্পেইনের আয়োজন করেছে ভিভো।

‘ভিভো ফটোগ্রাফি ক্রোনিক্যাল’ ক্যাম্পেইন নামে মার্চের ৪ তারিখ থেকে এটি শুরু হয়েছে। যেখানে অংশগ্রহণকারীদের শেয়ার করা ছবি থেকে নির্বাচিত সেরা ছবি নিয়ে তৈরি হবে একটি ফটো ম্যাগাজিন।

অনলাইন এবং অফলাইন দুইটি ভার্সনেই পাওয়া যাবে ম্যাগজিনটি। নির্বাচিত ফটোগ্রাফাররা তাদের এ ছবি দেখতে পাবেন ভিভোর ম্যাগাজিনে।  ক্যাম্পেইনে এরইমধ্যেই প্রায় দুই হাজারের বেশি প্রতিযোগী অংশ নিয়েছেন।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে শেয়ার করতে হবে যেকোনো স্মার্টফোনে তোলা ছবি । ছবির সঙ্গে অবশ্যই ক্যাপশন অথবা ছবিটির পেছনের গল্প লিখতে হবে। ছবিটি ভিভোর ফেসবুক পেজের পোস্টে হ্যাশট্যাগসহ ইংরেজিতে #ভিভোফটোগ্রাফিক্রোনিক্যাল, #ভিভোভি৩০বিডি লিখে কমেন্ট করতে হবে। অথবা ভিভো মোমেন্টস ওয়েবসাইটে সাবমিট করতে হবে। এরপর পোস্টটি অংশগ্রহণকারীর প্রোফাইলে হ্যাশট্যাগসহ পাবলিক করে শেয়ার করতে হবে। বিজ্ঞপ্তি