বিবিএস কেবলস লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) নিট লোকসান হয়েছে ৬ কোটি ৬৭ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই প্রান্তিকে কোম্পানিটির নিট মুনাফা ছিল ২ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩২ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ছিল ১৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৮ পয়সা।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস ছিল ৩২ টাকা ৯৯ পয়সা।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছে বিবিএস কেবলস। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬১ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৪ টাকা ৯৬ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩১ টাকা ৯০ পয়সায়।

ডিএসইতে গত বৃহস্পতিবার বিবিএস কেবলসের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৯ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৪৯ টাকা ৯০ পয়সা ও ৫২ টাকা ৪০ পয়সা।