দুবাইয়ের রিয়েল এস্টেট উল্লেখযোগ্য চুক্তি রেকর্ড করেছে। বিনিয়োগের জন্য শক্তিশালী চাহিদা ও প্রত্যাশিত প্রবৃদ্ধি প্রদর্শন করেছে। মোট ৬৫ দশমিক ৩ কোটি ডলারের আবাসন চুক্তি করে এ রেকর্ড করে তারা। দুবাইয়ের ল্যান্ড ডিপার্টমেন্টের (ডিএলডি) প্রকাশিত তথ্য অনুযায়ী, গত সপ্তাহের বৃহস্পতিবার ১৮১ কোটি দিরহাম মূল্যের ৫৫৯টি আবাসন বিক্রয় হয়। ৩৭ দশমিক ৪৭৭ কোটি দিরহাম মূল্যের ১২০টি মর্গেজ ও ২২ দশমিক ১৯১ কোটি দিরহাম মূল্যের ১১০টি উপহার চুক্তি সম্পাদন করা হয়। মোট বিক্রয়ের মধ্যে রয়েছে ১৫০ কোটি দিরহাম মূল্যের ৪৯৯টি ভিলা ও অ্যাপার্টমেন্ট। তার সঙ্গে ৩০ দশমিক ৭৩৪ কোটি দিরহাম মূল্যের ৬০টি জমির প্লট। মর্টগেজগুলোয় ২৩ দশমিক ৯৮৩ কোটি দিরহাম মূল্যের ৯৫টি ভিলা ও অ্যাপার্টমেন্ট এবং ১৩ দশমিক ৪৯৪ কোটি দিরহাম মূল্যের ২৫টি জমির প্লট অন্তর্ভুক্ত ছিল। দুবাইয়ের আবাসন খাত সম্প্রতি উৎসাহী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, বছরের দ্বিতীয়ার্ধে আরো উচ্চতর প্রবৃদ্ধির প্রত্যাশা রেখেছে তারা। অ্যারাবিয়ান বিজনেস