ব্যাংকের প্রবৃদ্ধি, রূপান্তর ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাদের এ সম্মাননা দেয়া হয়। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঊর্ধ্বতন কর্মকর্তা ও ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্তদের হাতে স্মারক তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান। এ সময় তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি হলো এমন মানুষ, যারা ভিন্নভাবে ভাবার সাহস রাখেন, ভাবনাকে কাজে রূপ দেয়ার দায়িত্ব নেন এবং প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে কাজ করেন। ব্র্যাক ব্যাংকের ২৫ জন চেঞ্জমেকার সেই কর্মস্পৃহাকে ধারণ করেন, যা ব্যাংকটিকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছে। আর দীর্ঘদিন ধরে সেবা দেয়া সহকর্মীরা গত ২৫ বছর প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার জন্য প্রয়োজনীয় নিষ্ঠা ও আনুগত্যের কথা স্মরণ করিয়ে দেন।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের যাত্রার বিভিন্ন পর্যায়ে প্রচলিত কাজের ধারা চ্যালেঞ্জ করা, নতুন সম্ভাবনা তৈরি, সমস্যা সমাধান এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ২৫ জনকে চেঞ্জমেকার হিসেবে নির্বাচিত করা হয়। তাদের কর্মজীবনের গল্প তুলে ধরতে ‘২৫ ফেইসেস অব ব্র্যাক ব্যাংক’ সিরিজে তাদের অভিজ্ঞতা প্রকাশ করা হয়েছে। চেঞ্জমেকারদের নিজস্ব ছবিসংবলিত স্মারকও দেয়া হয়। এছাড়া দীর্ঘদিন ধরে ব্যাংকটিতে কর্মরত ২৬ জন সহকর্মীকে তাদের অবদান ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে সম্মাননা দেয়া হয়।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এ সম্মাননা তাদের মানবসম্পদকেন্দ্রিক কর্মসংস্কৃতির প্রতিফলন। যেখানে কর্মীদের নিজ নিজ কাজের দায়িত্ব নেয়ার পাশাপাশি প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা এবং নির্ধারিত দায়িত্বের বাইরেও প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে উৎসাহিত করা হয়।










