ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্প্রতি খুলনার খালিশপুরে আধুনিক ডিপো উদ্বোধন করেছে। ওষুধ সংরক্ষণের সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ডিপোটি উদ্বোধন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। এ সময় আরো উপস্থিত ছিলেন ইনসেপ্টার ভাইস চেয়ারম্যান হাসনিন মুক্তাদির, হেড অব অ্যাডমিন জাহিদুল আলম, ডিস্ট্রিবিউশন ম্যানেজার শফিউল আলম শাহীন, ব্রিকস অ্যান্ড ব্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মোহাম্মদ মাসুদ, ঋ আর্কিটেক্টসের দুই তরুণ স্থপতি ও পরিচালক নাবিলা নওরিন ও নাহিদ শারমিন। —বিজ্ঞপ্তি