আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের চেয়ারম্যান আরিফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির এমডি রিজওয়ান দাউদ সামস, কোম্পানি সচিব, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স ও হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার সামিউল হাশিম, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফাহমিদা খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদিত হয় ।