ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির অঙ্গপ্রতিষ্ঠান ইউসিবি স্টক ব্রোকারেজ, ইউসিবি ইনভেস্টমেন্ট এবং ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সর্বোত্তম গ্রাহকবান্ধব সেবা দিতে সম্প্রতি লয়্যালটি কার্ড চালু করেছে। লয়্যালটি কার্ডগুলো, ইউসিবি স্টক এলিট, ইউসিবি ইনভেস্টমেন্ট রয়্যাল এবং ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ হিসেবে নামকরণ করা হয়েছে। ঢাকাস্থ র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। ইউসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, এমডি ও সিইও আরিফ কাদরীসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।