লংকাবাংলা সিকিউরিটিজের কর্মীদের পুঁজিবাজার বিষয়ক প্রশিক্ষণ দেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল ম্যানেজমেন্ট (বিআইসিএম)। গতকাল এ প্রশিক্ষণ কর্মশালাটি উদ্বোধন করেছেন লংকাবাংলা সিকিউরিটিজের চিফ টেকনোলজি অফিসার মো. মঈনুল ইসলাম। এতে প্রতিষ্ঠানটির ২৫ জন কর্মী অংশ নিয়েছেন। কর্মশালার বাকি দুটি সেশন অনুষ্ঠিত হবে আগামী ১০ ও ১৭ ফেব্রুয়ারি। কর্মশালায় শিল্প, অর্থনীতি, বাংলাদেশের আর্থিক ব্যবস্থা, পুঁজিবাজারের প্রধান স্টেকহোল্ডার এবং এটির নিয়মনীতিসহ নানা বিষয় সম্পর্কে ধারণা দেয়া হবে। —বিজ্ঞপ্তি