ইসলামী শরিয়াহভিত্তিক আর্থিক সেবায় পদার্পণ করল ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। গতকাল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান, অন্য পরিচালকরা, শরিয়াহ কমিটির চেয়ারম্যান মো. ফরিদউদ্দিন আহমেদ, শরিয়াহ কমিটির সদস্য মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, কোম্পানির এমডি মোহাম্মদ শামছুল ইসলাম ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।