আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত ঢাকার যমুনা ফিউচার পার্কে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই) বাংলাদেশ অপারেশন। গত ৭ মার্চ অনুষ্ঠিত ওই ক্যাম্পের উদ্বোধন করেন এসবিআই বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেডের পত্নী মঈন ময়ূরী।
এসময় এসবিআই বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেড অমিত কুমার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। তিনি সামগ্রিকভাবে পরিবার এবং সমাজের কল্যাণের জন্য নারীদের স্বাস্থ্যের ওপর আরো বেশি গুরুত্ব দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। এ দিন শপিং মলে আগত দর্শনার্থীরা মেডিকেল ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি ফরচুন কোম্পানি এবং শীর্ষস্থানীয় গ্লোবাল ব্যাংকগুলোর মধ্যে একটি। সম্প্রতি, ব্যাংকটি ভারতে গ্রাহক সেবা প্রদানের পরিপ্রেক্ষিতে পঞ্চাশ কোটির মাইলফলক অতিক্রম করেছে।










