পরিবেশবান্ধব জ্বালানির ক্ষেত্রে বৈশ্বিক নেতৃত্ব দেয়ার লক্ষ্যে শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ গ্রিড অর্জনের জন্য নিউজিল্যান্ড বিনিয়োগ ফার্ম ব্ল্যাকরকের সঙ্গে অংশীদারত্ব চুক্তি করছে। সরকার ও ব্ল্যাকরক সম্মিলিতভাবে বায়ু, সৌর, ব্যাটারি স্টোরেজ ও সবুজ হাইড্রোজেন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর জন্য ১২০ কোটি ডলারের তহবিল প্রতিষ্ঠা করবে। যদিও নিউজিল্যান্ডের বিদ্যুৎ গ্রিডগুলো বর্তমানে ৮২ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি শক্তির ওপর নির্ভরশীল, তবে তাদের লক্ষ্যটি চলতি দশকের শেষ নাগাদ ১০০ শতাংশে পৌঁছানো। সমালোচকরা বলছেন, ২০২০ সালে জলবায়ু জরুরি ঘোষণা সত্ত্বেও সামগ্রিক গ্রিনহাউজ গ্যাস নির্গমন উল্লেখযোগ্যভাবে কমেনি। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লক্ষ্য করে ব্ল্যাকরকের এ উদ্যোগ দেশটিতে পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনের সম্ভাবনাকেই প্রতিফলিত করে। প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি ফিঙ্ক একটি সফল শক্তি রূপান্তরে সরকারি-বেসরকারি সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়েছিলেন, আবার কেউ কেউ সম্ভাব্য ব্যয় বৃদ্ধি সম্পর্কে উদ্বেগে রয়েছেন। এপি