যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রায় ছয় লাখ গাড়ি প্রত্যাহার করতে যাচ্ছে হুন্দাই ও তার সহযোগী প্রতিষ্ঠান কিয়া। অগ্নিকাণ্ডের ঝুঁকির কারণে গাড়িগুলো প্রত্যাহার করা হচ্ছে বলে শুক্রবার এ ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি। খবর ইয়োনহাপ এজেন্সি।
যুক্তরাষ্ট্রের জাতীয় হাইওয়ে ট্রাফিক নিরাপত্তা প্রশাসনের কাছে এ নিয়ে প্রতিবেদন পেশ করেছে হুন্দাই ও কিয়া। যেসব গাড়ি প্রত্যাহার করা হচ্ছে তার মধ্যে আছে হুন্দাই সান্তা ক্রুজেস (২০২২-২৩), হুন্দাই সান্তা ফেস (২০১৯-২৩), সান্তা ফে হাইব্রিডসের (২০২১-২৩) মতো মডেল।
প্রত্যাহার হতে যাওয়া গাড়িগুলো বাসা বা অফিসের বাইরে পার্ক করে রাখার পরামর্শ দিয়েছে হুন্দাই ও কিয়া।










