যুক্তরাষ্ট্রের কয়েকটি অঞ্চলে মডেল-৩ গাড়িতে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা। প্রতিটি গাড়িতে ১ হাজার ৩০০ ডলারের বেশি মূল্য ছাড় দেয়া হবে। এ নিয়ে চলতি বছর কয়েকবার গাড়ির দাম কমাল কোম্পানিটি। বিনিয়োগকারীদের এক সম্মেলনে বিষয়টি সম্পর্কে টেসলার প্রধান নির্বাহী ইলোন মাস্ক এ ঘোষণা দেন। একই সঙ্গে আগামী এক বছর প্রতিষ্ঠানকে কঠিন সময় পার করতে হবে বলেও বিনিয়োগকারীদের সতর্ক করেন। বিশ্লেষকরা বলছেন, মূল্য ছাড়ের এ ঘোষণায় বিক্রির চাহিদা বাড়বে। কিন্তু ভবিষ্যতে দীর্ঘস্থায়ী বাজার ধরতে এখন গাড়ির দাম কমানোর ফলে টেসলাকে সাময়িক আর্থিক ক্ষতিতে পড়তে হবে। গত বছর রেকর্ড ১৩ লাখ ইউনিট গাড়ি সরবরাহ করেছে টেসলা। এ সংখ্যা ২০২১ সালের ৯ লাখ ৩৬ হাজার ইউনিটের পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে। রয়টার্স