কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আয় ও মুনাফা দুটোই কমেছে। গতকাল কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৫৮ কোটি ৯৭ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭৭ কোটি ১২ লাখ টাকা। অন্যদিকে আলোচ্য হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩ কোটি ৫৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ কোটি ৯৬ লাখ টাকা। এছাড়া চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৫০ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৭০ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৬ টাকা ৬৩ পয়সা।