পানি ভবনের সভাকক্ষে নবনিযুক্ত ১৪ জন উপসহকারী প্রকৌশলী ও শাখা কর্মকর্তাদের (যান্ত্রিক/বিদ্যুৎ) ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিয়ন) ও মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী একেএম তাহমিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব এসএম অজিয়র রহমান।