প্রাইম ব্যাংক পিএলসির এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামে ‘এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ডিএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন উপপ্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. ইকবাল হোসেন। রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মো. আরিফুজ্জামান এবং এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তারা।
চট্টগ্রামে প্রাইম ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
প্রাইম ব্যাংক পিএলসির এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের উদ্যোগে চট্টগ্রামে ‘এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স অ্যান্ড অ্যাওয়ারনেস’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।










