বগুড়ার গাবতলী এলাকায় সমাজের সুবিধাবঞ্চিত অসহায় দরিদ্র মানুষের মাঝে সম্প্রতি খাদ্যসামগ্রী বিতরণ করেছে জনতা ব্যাংক পিএলসি। ব্যাংকের পরিচালক মো. আব্দুল মজিদ পাশার সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস‌্য অধ‌্যাপক ডা. মোস্তফা আলম নান্নু প্রধান অতিথি হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে ব্যাংকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম অরুণ প্রকাশ বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন‌্যা প্রমুখ উপস্থিত ছিলেন।