গ্রাহকদের বিশেষ অফার এবং ডিসকাউন্ট সুবিধা দেয়ার লক্ষ্যে স্প্ল্যাশ ওয়ার্কস ওয়াটার পার্ক লিমিটেডের (মানা বে ওয়াটার পার্ক) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংকের ডিএমডি মো. মাহীয়ুল ইসলাম এবং মানা বে ওয়াটার পার্কের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সেলিম খান সুরাট্টি এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়েতে অবস্থিত মানা বে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম ওয়াটার পার্ক।
ব্র্যাক ব্যাংকের গ্রাহকদের জন্য মানা বে ওয়াটার পার্ক দেবে বিশেষ অফার
গ্রাহকদের বিশেষ অফার এবং ডিসকাউন্ট সুবিধা দেয়ার লক্ষ্যে স্প্ল্যাশ ওয়ার্কস ওয়াটার পার্ক লিমিটেডের (মানা বে ওয়াটার পার্ক) সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।










